জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া অনলাইন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম (ভিজিট

 


জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট :সংগৃহীত 
 ১০৮
   
ঔX
আরও দেখুন
সংবাদপত্র সাবস্ক্রিপশন
State & Local Government

পোস্ট সংগৃহীত 



পাকিস্তানি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম

Movies

পাকিস্তানি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে এই মুহূর্তে চর্চা তুঙ্গে নেটপাড়ায়। সদ্য মুক্তিপ্রাপ্ত নাটক ‘দার-ই-নিজাত’-এ তার বলা ইংরেজি সংলাপের ধরন ও উচ্চারণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

মূলত চিত্রনাট্যের প্রয়োজনে ‘জারিয়াব’ নামের একটি উচ্চবিত্ত পরিবারের তরুণীর চরিত্রে অভিনয় করছেন তিনি, যে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তাই চরিত্রটিকে উর্দু ও ইংরেজির মিশ্রণে কথা বলতে দেখা যায়। তবে নাটকের এই সংলাপের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া গঠনমূলক চর্চা দ্রুতই রূপ নেয় কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমণে।

সহশিল্পীর বিরুদ্ধে এমন অসংবেদনশীল ও অপমানজনক মন্তব্য দেখে নীরব থাকেননি অভিনেত্রী সানাম সাইদ। অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি।

সানাম স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো শিল্পীর বাচনভঙ্গি কিংবা কাজের ভুলভ্রান্তি নিয়ে এভাবে উন্মাদনা তৈরি করা কেবল অসংবেদনশীলতাই নয়, বরং এক ধরণের মানসিক নিষ্ঠুরতাও বটে।

এদিকে নেটজনতার একাংশের মতে, সংলাপ একটি নাটকের প্রাণকেন্দ্র এবং চিত্রনাট্যে কোনো ঘাটতি থাকলে অভিনেতার পক্ষে তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা বেশ কঠিন। তাই স্ক্রিপ্টের ভুল বা সংলাপের ত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখা উচিত।

Post a Comment

0 Comments